

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রথম ম্যাচে মাঠে থাকছেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার—এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।
ইনজুরির কারণে নেইমারের অনুপস্থিতির গুঞ্জন আগে থেকেই ছিল। নিশ্চিতভাবে একাদশে তিনি না থাকলে দীর্ঘদিনের একটি ঐতিহ্যেরও অবসান ঘটবে ব্রাজিলের জন্য। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ‘নাম্বার টেন’ জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়া মাঠে নামবে সেলেসাওরা।
এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি কিংবদন্তি জিকো, যিনি সেই সময় ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরতেন। সেই ঘটনার পর দীর্ঘ চার দশকের মধ্যে এবারই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে দলটি।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের ইনজুরি নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেন এই ফরোয়ার্ড।
