

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম হবিগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৩০ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির কারণে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজার জেলার নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি পোস্টে দাবি করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও নেতারা উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেন এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।