

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বহু রেকর্ড তৈরি হয়েছে, আবার সময়ের সঙ্গে অনেক রেকর্ড হারিয়েও গেছে। তবে কিছু কীর্তি দীর্ঘ সময় ধরে টিকে থেকে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তেমনই এক অনন্য পরিসংখ্যানের মালিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্বকাপের শুরু থেকে নিয়মিত অংশ নেওয়া একমাত্র দল হিসেবে ব্রাজিল নিজেদের উদ্বোধনী ম্যাচে দীর্ঘ সময় ধরে এক অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছে।
১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে যাত্রা শুরু করেছিল। পরের আসর অর্থাৎ ১৯৩৪ সালের আসরে স্পেনের বিপক্ষে ৩-১ ব্যবধানে হার তাদের উদ্বোধনী ম্যাচে পরাজয় দেখতে হয়েছে তাদের।
এরপর কেটে গেছে দীর্ঘ ৯২ বছর। আর এই সময়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কখনোই হারেনি সেলেসাওরা। ১৯৩৮ বিশ্বকাপ থেকে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের উদ্বোধনী ম্যাচে তারা অপরাজিত রয়েছে।
এই সময়ে ব্রাজিল ১৭টি ম্যাচে জয় পেয়েছে, আর বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ প্রায় এক শতাব্দী ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি তারা।
উদ্বোধনী ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর বিপক্ষে। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে চারবার প্রথম ম্যাচেই দুই দল মুখোমুখি হয়েছিল। প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। এই চার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মোট ১৪টি গোল করলেও কোনোবারই নিজেদের জালে বল ঢুকতে দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে চলতি ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে এ ম্যাচ।
