সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে: স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ‘মাইটি অস্ট্রেলিয়াকে’ ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগাররা। এমন হারের পর বিষয়টি অকপটে স্বীকার করেছেন অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বাংলাদেশই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে। একইসঙ্গে অস্ট্রেলিয়ার খারাপ খেলার চেয়ে স্মিথ বাংলাদেশের ভালো পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

স্মিথ মনে করেন, ম্যাচের প্রথম দিন সকালেই পার্থক্য গড়ে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলাতে পারেননি।

স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

এই অজি তারকার মতে, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেছেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিডই হয়ে দাঁড়ায় বড় পার্থক্য।

তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

স্মিথ অবশ্য এই হারকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৬
X
City bank
City bank