সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন ফজল আনসারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাংবাদিকতার পরিচিত গণ্ডি পেরিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সরকারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়কেন্দ্রিক কোনো দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভার দুজন প্রভাবশালী সদস্য মুশফিকুল ফজল আনসারীকে সরকারের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত সপ্তাহে তাঁকে ডেকে প্রায় আধা ঘণ্টা একান্ত বৈঠক করেন বলে জানা গেছে।

তবে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মুশফিকুল ফজল আনসারী বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’

একসময় ওয়াশিংটন, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের পক্ষে সরব ছিলেন মুশফিকুল ফজল আনসারী। পরবর্তী সময়ে সাংবাদিকতার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বেও তিনি যুক্ত হন। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই দায়িত্ব পালনের সময় তাঁকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছিল।

মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাংবাদিকতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরার কাজে সক্রিয় ছিলেন।

বর্তমানে তাকে সরকারের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা চললেও তার সম্ভাব্য দায়িত্ব বা পদ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank