

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় স্মোকিং জোন করার জন্য ঢাবি উপাচার্য আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস সংক্রান্ত পাচঁটি সুখবরও দিয়েছেন তিনি। রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের নেওয়া উদ্যোগের কথা জানান তিনি।
স্মোকিং জোনের ব্যাপারে জানতে চাইলে এবি জুবায়ের জানান, ‘এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত রূপরেখা স্টেট অফিসের সাথে বসে ঠিক করবো।’
ফেসবুকে তিনি লিখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বহুল প্রত্যাশিত ঔষধের ফার্মেসি এবং সাইকেল গ্যারেজ নির্মাণের কাজ আগামী দু'সপ্তাহের মধ্যেই আশা করা যায় শুরু হয়ে যাবে। সব গুছিয়ে এনেছি। নিরাপদ ক্যাম্পাসের জন্য আমার করা প্রপোজালগুলোর মধ্যেও কয়েকটা বাস্তবায়ন হবে।
নিরাপদ ও বহিরাগত নিয়ন্ত্রণের তিনি জানান, ‘ক্যাম্পাস পুলিশ প্রজেক্ট ইতোমধ্যেই স্টেট অফিসের রেজুলেশনে অন্তর্ভুক্ত হয়েছে। বাকিগুলোও চেষ্টা করছি। কিছু নতুন সিসি ক্যামেরা এবং স্ট্রিট লাইট বসানো হবে। কিছু স্মোকিং জোন তৈরি করার আশ্বাস দিয়েছেন ভিসি স্যার। আর্থ এন্ড এনভায়রনমেন্ট অনুষদ (২১ তলা ভবনের) ক্যান্টিন এবং মোতাহের হোসেনের ক্যানটিনের কাজ দ্রুত শেষ হবে।’


