বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২:০১ এএম আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২:১২ এএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ড. মো. ইলিয়াস আল-মামুনে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে হল প্রাঙ্গণ। শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠলে এই দাবি তোলে বিক্ষোভ করে ডাকসু নেতাসহ আবাসিক শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টা পর্যন্ত হল প্রভোস্টের কার্যালয়ের বাইরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা। এ ছাড়া ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম ও জিএস ইমামুল হাসানও সেখানে রয়েছেন।

এর আগে, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার আবু নাইম প্রভোস্টের পদত্যাগ দাবির পর প্রভোস্টকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে দরজায় তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।

এরও আগে, হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীমকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তার অভিযোগ ওঠে।

ওই শিক্ষার্থীর অভিযোগ, তাকে প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তার মাকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank