বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
expand
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

গত কয়েক বছরে বাংলাদেশ-পাকিস্তান লড়াই পেয়েছে ভিন্নমাত্রা। সীমিত ওভারের পাশাপাশি টেস্টেও কয়েকবার বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। সেই পাকিস্তান আগামী বছর বাংলাদেশে আসবে ৫টি ওয়ানডে খেলতে। ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) ও পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে।

এই ৪ সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। আজ ২ জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে এবং প্রস্তাব ২২ জুলাইয়ের মধ্যে বিসিবিকে জমা দিতে হবে।

বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জিতেছে পাকিস্তান, ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, যে জয়গুলো বেশিরভাগই সাম্প্রতিক সময়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup