

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স আহরণে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এক বছরে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু ৩০ জুন দেশে ১২০ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের জুন মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।
সবমিলিয়ে জুলাই ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে আগের অর্থবছরে (জুলাই ২০২৪-৩০ জুন, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।
