বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

বিশ্বকাপে একের পর গোল করে রীতিমত উড়ছেন মেসি। এরই ধারাবাহিকতায় এবার দেখা গেল তিনি নিজেই সুপার হিরোর সঙ্গে আকাশে উড়ছেন!

ফুটবল মাঠে লিওনেল মেসির অবিশ্বাস্য সব ড্রিবলিং আর গোল দেখে অনেকেই তাকে ভিনগ্রহের ফুটবলার বা সুপারহিরো মনে করেন। ভক্তদের সেই কল্পনা এবার যেন কিছুটা সত্যি হলো।

রূপালি পর্দার জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের সাথে এক বিজ্ঞাপনে হাজির হয়ে বড় চমক দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, মেসি সরাসরি কোনো সিনেমায় অভিনয় করছেন না। তবে মার্ভেল ফ্র্যাঞ্চাইজির আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র একটি বিজ্ঞাপনে তাকে দেখা গেছে।

বিজ্ঞাপনের শুরুতে দেখা যায়, মেসি একটি কফি শপে ঢোকেন। সেখানে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কারের (টম হল্যান্ড) সাথে তার দেখা হয়। মেসি জানান, তিনি ফোনে একটি ‘স্পাইডি ট্র্যাকার’ ব্যবহার করে স্পাইডার-ম্যানকে খুঁজছেন।

এর পরেই পিটার পার্কার চোখের পলকে আড়ালে গিয়ে স্পাইডার-ম্যানের রূপ ধারণ করেন। তখন মেসিও কোনো পেশাদার হলিউড অভিনেতার মতো দারুণ ডায়ালগ দিয়ে স্পাইডার-ম্যানের সাথে শহরজুড়ে জাল বেয়ে ওড়ার অভিযানে মেতে ওঠেন।

বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। ফুটবলপ্রেমী আর মার্ভেল সিনেমা ভক্ত- উভয় পক্ষই এই ভিডিও দেখে দারুণ উচ্ছ্বসিত।

অনেকেই মেসি ও স্পাইডার-ম্যানের এই জুটিকে বছরের সেরা বিজ্ঞাপন বলে আখ্যা দিয়েছেন।

আসলে স্পাইডার-ম্যানের বিজ্ঞাপনে মেসির এই উপস্থিতি হঠাৎ করে নয়। ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড তাদের প্রচারণার জন্য মেসিকে বেছে নিচ্ছে।

এটিও মূলত সেই বিশ্বকাপ কেন্দ্রিক ধারাবাহিক বিজ্ঞাপনেরই একটি অংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup