মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসে আগের দিন এক উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। দলীয় সংগ্রহে মাত্র এক রান যোগ হতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর দ্রুতই আউট হন মুমিনুল হক। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ব্র্যাড ইভান্সের দারুণ ক্যাচে ১৩ রান করে বিদায় নেন তিনি। ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। দলের অন্য ব্যাটাররাও ব্যর্থ হন। তাওহীদ হৃদয়, অমিত হাসানসহ মিডল ও লোয়ার অর্ডারের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

শেষদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাবে দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে ম্যাচে পূর্ণ আধিপত্য ধরে রাখে এবং দারুণ এক জয় তুলে নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup