মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিলো অ্যাডহক কমিটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ।। ছবি: সংগৃহীত
expand
সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ।। ছবি: সংগৃহীত

নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে অনিয়ম এবং সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর তামিম ইতিমধ্যেই প্রথম সভা করেছেন। সভার পর কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বোর্ডের মুখপাত্র হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন থেকে বিসিবির সব সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তিনি।

প্রথম সভায় আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক সিগনেটরি ঠিক করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সিগনেটরি হিসেবে থাকবেন প্রধান অর্থ কর্মকর্তা, সিইও, সভাপতি তামিম এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান।

তিন মাস মেয়াদী এই অ্যাড-হক কমিটির প্রধান কাজ হবে নতুন নির্বাচন আয়োজন করা। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বাংলাদেশের প্রতিনিধিত্বও করবেন তামিম।

এদিকে, আগামী বুধবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের প্রস্তুতি নিয়ে আলোচনাও হয়েছে সভায়। পরবর্তী সভায় লিগ্যাল কাউন্সিলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup