

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১১ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ১১ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা।
ঐতিহাসিক এই জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২০ জুলাই) রাতে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমান করেছে, ঐকান্তিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই জয়ের ফলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও এগিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ১০ম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।
মন্তব্য করুন
