শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইনশাআল্লাহ, দ্রুত বাংলাদেশে যাব: সাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৩৮ এএম আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:৪১ এএম
সাকিব আল হাসান ।। ফাইল ছবি
expand
সাকিব আল হাসান ।। ফাইল ছবি

দীর্ঘ সময় বিদেশে থাকার পর ফের বাংলাদেশে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সবশেষ ২০২৪ সালে ভারত সিরিজে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী শাসনের। এর আগে একই বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। সরকার পতনের পর থেকে দেশে আসেননি এবং তার নামে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা মামলা।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। তার আইনজীবীদের মাধ্যমে মামলার ফাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নব নির্বাচিত সরকারও তাকে দলে ফিরতে আগ্রহী। তবে শর্ত হিসেবে সাকিবকে আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে।

এদিকে নিউইয়র্কে অনুষ্ঠিত এক ইফতার অনুষ্ঠানে সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে আসার ইচ্ছা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে যাব, ইনশাআল্লাহ দ্রুত। ইনশাআল্লাহ, বাংলাদেশে দেখতে পাবেন।’

বিসিবি পাকিস্তান সিরিজে তাকে খেলানোর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। তবে দেশের ক্রিকেট এবং জাতীয় দলের জন্য সাকিবের প্রত্যাবর্তন নিয়ে ফ্যান ও কর্মকর্তাদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা এখনও প্রবল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup