

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৬ মার্চ লাহোরে উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। একই ভেন্যুতে ৩ মে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদে।
উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেন। পরদিন মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও করাচি কিংস। প্রথম পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে।
সূচি অনুযায়ী ৩১ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পরবর্তী ধাপের ম্যাচ। সেখানে ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ নিজেদের ম্যাচ খেলবে। এপ্রিলের শুরুতে মুলতানেও অনুষ্ঠিত হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মুলতান সুলতানস নিজেদের মাঠে একাধিক ম্যাচ খেলবে।
৮ এপ্রিল থেকে করাচি ও ফয়সালাবাদে শুরু হবে আরেক ধাপের খেলা। এরপর ১৫ এপ্রিল আবার ফয়সালাবাদে ম্যাচ আয়োজন করা হবে। ১৯ এপ্রিল থেকে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ফিরবে লিগ পর্বের ম্যাচগুলো। লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল, যেখানে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে মুলতান সুলতানস।
প্লে-অফ পর্ব শুরু হবে ২৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়ালিফায়ার দিয়ে। এরপর ২৯ এপ্রিল লাহোরে এলিমিনেটর–১ এবং ১ মে একই ভেন্যুতে এলিমিনেটর–২ অনুষ্ঠিত হবে। সবশেষে ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল।
এবারের পিএসএলে অংশ নিচ্ছে লাহোর কালান্দার্স, করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটরস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ কিংসমেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে, আর পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন নাহিদ রানা।
মন্তব্য করুন
