

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ পর্ব শেষ হয়েছে। টুর্নামেন্টের এবারের আসরের সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্সআপ। সেই হিসেবে গ্রুপ-১-এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে গ্রুপ-২-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে।
গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা প্রথম দল হলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের তিনটিতেই জয়ী প্রোটিয়া দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে গেছে। আর এই গ্রুপ থেকে শেষ ম্যাচে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠেছে ভারত।
অন্য গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষে থাকা ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। পাকিস্তানও সমান পয়েন্ট পায়, তবে নেট রানরেটে কিউইরাই এগিয়ে ছিল।
সেমিফাইনাল শুরু হবে ৪ ফেব্রুয়ারি বুধবার ইডেন গার্ডেন্সে, যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একদিন পর ওয়াংখেড়েতে মাঠে নামবে ইংল্যান্ড ও ভারত।
মন্তব্য করুন
