বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের উত্তেজনা: পাকিস্তানের সঙ্গেই খেলতে বাধ্য ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচ
expand

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। বহু আলোচনা, দ্বিধা আর রাজনৈতিক টানাপোড়েনের পরও ঠিকই মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আলোচিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা নতুন করে চাপে ফেলে দিয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ডকে। পেহেলগাম ঘটনার পর একসময় স্থগিত হয়েছিল আইপিএল ও পিএসএল-ও। এ নিয়ে ভারতীয় সাবেক ক্রিকেটারদের কেউ কেউ পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচ বর্জনের আহ্বান জানিয়েছিলেন।

তবু এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে এবং ফাইনালে ওঠার সমীকরণ মিলে গেলে এক টুর্নামেন্টেই তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গণমাধ্যমে বলেন, “জাতীয় দল কোনো বহুজাতিক প্রতিযোগিতায় খেলবে কি না, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নীতিমালা আছে। সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার ফেডারেশন ও খেলোয়াড়দের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। বহুজাতিক টুর্নামেন্টে অংশ না নিলে ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও হতে পারে, যা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য ক্ষতিকর।”

উল্লেখ্য, এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল—দুটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। সেখান থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে, আর সেখান থেকে শীর্ষ দুই দল মুখোমুখি হবে আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে শিরোপা নির্ধারণী ফাইনালে।

বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লিটন দাসের দল। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank