বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দর্শকদের জন্য বিসিবির বিশেষ উদ্যোগ 

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:১২ এএম
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ।। ফাইল ছবি
expand
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ।। ফাইল ছবি

রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে আরও দর্শকবান্ধব করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১১ মার্চ) থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

বিসিবি সূত্র জানায়, রোজা রেখে যারা গ্যালারিতে দীর্ঘ সময় বসে খেলা উপভোগ করবেন, তাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন পয়েন্টে পানি রাখা হবে, যাতে দর্শকরা সহজেই তা সংগ্রহ করতে পারেন।

তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। রমজান মাসের বিকেলের দিকে ইফতারের আগ পর্যন্ত গ্যালারিতে থাকা দর্শকদের জন্য বিসিবির এই উদ্যোগ তাদের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করবে বলে মনে করা হচ্ছে।

পানির পাশাপাশি দর্শকদের মাঠে উপস্থিতি নিশ্চিত করতে টিকিটের দামও সাধারণের নাগালে রাখা হয়েছে। এই সিরিজের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিসিবির এই উদ্যোগ দর্শকদের জন্য রমজান মাসের খেলার আনন্দকে আরও উপভোগ্য করার পাশাপাশি ক্রিকেটমহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup