

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’
এর আগে কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজকের ব্যতিক্রমধর্মী এই আয়োজনে এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, যাদেরকে মানুষ কোনো বাধ্যবাধকতা ছাড়াই সম্মান করে এবং জীবনের কঠিন সময়ে যাদের কাছ থেকে ভালো উপদেশের প্রত্যাশা করে।’
তিনি বলেন, অনুষ্ঠানে ইসলাম ধর্মের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাও উপস্থিত রয়েছেন। সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
