রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আসিফ মাহমুদের স্ট্যাটাস ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
আসিফ মাহমুদের ফেসবুক ফেইজ
expand
আসিফ মাহমুদের ফেসবুক ফেইজ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের প্রতিবাদে এবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী, মোহাম্মদ শিশির মনির, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহসহ শত শত মানুষ ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।

এরপর আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?’

এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তাটি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীরা হাজার হাজার লাইক, শেয়ার ও কমেন্ট করে নিজের মতামত ব্যক্ত করতে শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্ট্যাটাসকে কেন্দ্র করে উচ্ছ্বাস ও আলোচনা সৃষ্টি হয়, যা দেখাচ্ছে ছোট একটি শব্দও কিভাবে ব্যাপক প্রতিক্রিয়া উদ্রেক করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X