রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়, একটু ধৈর্য ধরেন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)
expand
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের এক্স (সাবেক টুইটার) একাউন্টে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয়। পরে ৫টার পরে অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাগোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এরই মধ্যে, এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসক বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) অনেকেই মেসেজ বা বার্তা পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘ভোরে উঠে দেখি জামায়াতের আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। আপনারা একটু ধৈর্য ধরেন।’

রবিবার (১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাইগ্রাইনের ব্যাথার কারণে কালকে (শনিবার) আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াতের আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কি একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন।

আলোচিত এ ঢাবি শিক্ষক আরও বলেন, আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো। তার আগে, আজকে দিনের রান্না, ঘরের কাজ গুছাবো। এর পরে যেয়ে, ফেসবুক নিয়ে বসবো। কে কি বললেন, কেন বললেন এসব চর্চা করতে।

সবশেষে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে রাতে আর কোনো কাজ নাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X