মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

ধর্ম ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম
আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত | Ayatul Kursi Bangla
expand
প্রতীকী ছবি, সংগৃহীত

পবিত্র কোরআনের অন্যতম প্রসিদ্ধ আয়াত হলো আয়াতুল কুরসি। সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। এ আয়াতে মহান আল্লাহর একত্ব, ক্ষমতা, জ্ঞান, মর্যাদা ও গুণাবলির বর্ণনা রয়েছে।

মুসলমানদের মধ্যে নামাজের পর এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠের প্রচলন রয়েছে।

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাউম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি-ইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা-আ। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। ওয়াহুয়াল আলিয়্যুল আজিম।

আয়াতুল কুরসির বাংলা অর্থ

‘আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে, সবই তার। কে আছে এমন, যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু রয়েছে, সবই তিনি জানেন। আর তার জ্ঞানের কোনো কিছুও তারা আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু চান ততটুকু ছাড়া। তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। আর সেগুলোকে সংরক্ষণ করা তার জন্য কঠিন নয়। তিনি সর্বোচ্চ, সর্বাপেক্ষা মহান।’

সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়

আয়াতুল কুরসি পড়ার ফজিলত

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না।

ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ

সহিহ বুখারির ২৩১১ নম্বর হাদিসে হজরত আবু হুরায়রা (রা.)-এর একটি ঘটনা বর্ণিত হয়েছে। তিনি এক ব্যক্তিকে সদকার মাল চুরি করতে দেখে তাকে আটক করেন। পরপর তিন রাত একই ঘটনা ঘটে।

তৃতীয় রাতে ওই ব্যক্তি আবু হুরায়রা (রা.)-কে বলেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না।

পরদিন রাসুলুল্লাহ (সা.) বিষয়টি জানতে চাইলে আবু হুরায়রা (রা.) ঘটনাটি জানান। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ওই ব্যক্তি মিথ্যাবাদী হলেও এ কথাটি সত্য বলেছে। এরপর তিনি জানান, ওই ব্যক্তি ছিল শয়তান।

আয়াতুল কুরসির তাৎপর্য

আয়াতুল কুরসিতে মহান আল্লাহর একত্ব, তার চিরঞ্জীব ও সবকিছুর ধারক হওয়ার বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে, তেমনি তাঁর জ্ঞান, ক্ষমতা ও সর্বময় কর্তৃত্বের কথাও বলা হয়েছে। -সহিহ বুখারি, হাদিস ২৩১১।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।