রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নববিতে প্রতিদিন কোরআন শেখেন ৮০ হাজার শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৬:১৪ এএম
expand
মসজিদে নববিতে প্রতিদিন কোরআন শেখেন ৮০ হাজার শিক্ষার্থী

সৌদি আরবের পবিত্র মসজিদে নববীকে কেন্দ্র করে পরিচালিত কুরআন শিক্ষার বিভিন্ন কর্মসূচি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। এসব কর্মসূচির মাধ্যমে প্রতিদিন বিশ্বের ১৭০টি দেশের ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী ১৬টি ভাষায় পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণ করছেন।

মসজিদে নববীর অধীনে পরিচালিত এ শিক্ষা কার্যক্রমে কুরআন তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ (তাজবিদ), মুখস্থকরণ (হিফজ) এবং ইসলামের মৌলিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আরবির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় পাঠদান হওয়ায় বিশ্বের নানা প্রান্তের মুসল্লি ও শিক্ষার্থীরা সহজেই এতে অংশগ্রহণ করতে পারছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব কর্মসূচির মাধ্যমে প্রতিদিন গড়ে পাঁচজন নতুন হাফেজে কুরআন তৈরি হচ্ছেন, যা কুরআন শিক্ষার প্রসার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এদিকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান সম্প্রতি মসজিদে নববীতে পরিচালিত কুরআন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন কুরআন শিক্ষা হালকা, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

পবিত্র দুই মসজিদের সেবায় নিয়োজিত সৌদি কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এসব কর্মসূচি শুধু সৌদি আরবেই নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও কুরআনের শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।