

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় ও হারামাইন কর্তৃপক্ষ পবিত্র মসজিদুল হারামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হাতেম (হিজর ইসমাইল)-এ নামাজ আদায়ের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। ওমরাহ ও হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে নারী ও পুরুষের জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় মেনে নারী ও পুরুষ আলাদাভাবে হাতেমে প্রবেশ করে নামাজ আদায় করবেন। এর মাধ্যমে ইবাদত আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং ভিড়জনিত অসুবিধা অনেকাংশে কমে আসবে।
প্রতিদিনই ওমরাহ ও হজযাত্রীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের ভিড়ে হাতেম (হিজর ইসমাইল) এলাকা অত্যন্ত ব্যস্ত থাকে। এ কারণে মুসল্লিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন সময়সূচি অনুসরণ করলে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নারী ও পুরুষ উভয়েই শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করার সুযোগ পাবেন।