রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্টগার্ড সদর দপ্তর পরিদর্শন

ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৪২ এএম
বাংলাদেশি রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্টগার্ড সদর দপ্তর পরিদর্শন
expand
বাংলাদেশি রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্টগার্ড সদর দপ্তর পরিদর্শন

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক ইতালিয়ান কোস্টগার্ডের সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তিনি সার্জিও লিয়ার্ডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইতালির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সমুদ্র নিরাপত্তা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম (এসএআর) এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ইতালিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে অভিবাসীদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করে। এতে সমুদ্রপথে অভিবাসীদের উদ্ধার, মানবিক সহায়তা এবং নিরাপত্তা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বৈঠকে ইতালিয়ান কোস্টগার্ডের কমান্ড্যান্ট বাংলাদেশ দূতাবাস, রোম এবং বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup