বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ের প্যাড হাতে পরে মাঠে নামলেন শিবিরকর্মী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই ঢাকা আলিয়া মাদরাসাও ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ক্রিকেট খেলার পায়ের প্যাড হাতে পরে মাদ্রাসার সামনে দেখা যায় এক শিবিরকর্মীকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একটি সড়কে কয়েকজন মানুষের ভিড়ের মধ্যে ক্রিকেট খেলার পায়ের প্যাড হাতে দেখা যায়।

এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ও লোহার পাইপ। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। অনেকের মাথায় হেলমেট।

প্রতক্ষদর্শীরা জানান, দুই পক্ষের ধাওয়া পাল্টা- ধাওয়ার ফলে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন