

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “জুলাই সনদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে যদি কেউ মনে করে ক্ষমতা চিরস্থায়ী হয়ে গেছে, তবে সেটি ভুল ধারণা। জনগণের রায় উপেক্ষা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের চেষ্টা হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজপথে থাকব।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলেন, “আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July ’24 A-Z’ এবং ‘মক্তব’-সহ আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
তিনি বলেন, “আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে জুলাই আন্দোলনের ইতিহাস জাতির সামনে তুলে ধরা। গবেষণা, সাহিত্য, গল্প-উপন্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনা পৌঁছে দেওয়া সম্ভব।”
ছাত্রশিবিরের গবেষণা কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “জুলাই আন্দোলন নিয়ে গবেষণা, প্রকাশনা, শিশু-কিশোরদের জন্য গল্প-উপন্যাস এবং সারাদেশে স্মৃতিলেখন প্রতিযোগিতার মাধ্যমে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের কাজ করা হয়েছে। যারা জুলাইয়ের গুরুত্ব বা স্মৃতিকে ম্লান করার চেষ্টা করছেন, তাদের আমরা ধিক্কার জানাই।”