মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:০৩ পিএম
সাদিক কয়েম ও তার বিয়ের আমন্ত্রণপত্র
expand
সাদিক কয়েম ও তার বিয়ের আমন্ত্রণপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন।

বুধবার (১৩ মে) তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিয়ের দাওয়াতপত্রের তথ্য অনুযায়ী, তার হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা পেশায় চিকিৎসক এবং তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বিয়েকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন ডাকসু ভিপি। এর অংশ হিসেবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিয়ের দাওয়াতপত্র দিয়েছেন। এ সময় জামায়াত আমির তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন সাদিক কায়েম। তিনি স্পিকারকে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলে স্পিকার তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও নিজের বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লববিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে সাক্ষাতের সময় ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় ড. ইউনূস তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন