সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শোডাউন, তালিকায় ৩৫৭ গাড়ি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ভিডিও থেকে নেওয়া
expand

প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো ‘গুজবের’ প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের জন্য ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দেশের ৩০০ সংসদীয় আসন ও ৫০ সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কর্মসূচির জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়েছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও যোগাযোগ করার প্রয়োজন নেই।

যারা ইতোমধ্যে কর্মসূচিতে সহযোগিতা করেছেন এবং সংহতি প্রকাশ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank