

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্যাংশন থেকে বাঁচার জন্য সরকার র্যাবের নাম পরিবর্তন করেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, র্যাব বিলুপ্তির দাবি ছিল দীর্ঘদিনের, বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল র্যাব বিলুপ্তি করবে, কিন্তু এখন এটাকে বিলুপ্তি না করে পুনর্গঠন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে, এটার শুধু নাম বদল হচ্ছে কিন্তু কার্যক্রম একই থাকছে। শুধুমাত্র স্যাংশন থেকে বাঁচার জন্য ছলচাতুরির ব্যবস্থা নিচ্ছে। আরণ একটা বড় দাবি ছিল সশস্ত্র বাহিনীর কেউ বিশেষায়িত বাহিনীতে থাকবে না, শুধু পুলিশ বাহিনী থাকবে কিন্তু সেই দাবি রাখা হয়নি।


