

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হোসেন রনজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. গোলাম কবীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী আদেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত মো. নুরুল হোসেন রনজু ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. গোলাম কবীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।