

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস. এম. শাহরিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এই নোটিশ দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নোটিশে এস. এম. শাহরিয়ারকে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণ সংক্রান্ত সংযুক্ত অভিযোগসমূহ অত্যন্ত গুরুতর এবং দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শের পরিপন্থী। এমতাবস্থায়, উক্ত অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে আগামী ০২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর প্রেরণের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’
নোটিশে আরও বলা হয়েছে, ‘পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আপনার সাংগঠনিক কার্যক্রম স্থগিত নির্দেশনা প্রদান করা হলো।’
উল্লেখ্য, সম্প্রতি এস. এম. শাহরিয়ারসহ এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে রাজধানীর একটি হোটেলের প্রায় ১২ লাখ টাকা ভাড়া পরিশোধ না করার অভিযোগ ওঠে। তারা হোটেলের দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় আট মাস ধরে নানা ‘অশ্লীল-অনৈতিক কর্মকাণ্ড’ করেছেন বলে অভিযোগ রয়েছে।

