

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনের অঙ্গিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের কষ্ট লাঘব করতেই জনবান্ধব বাজেট পাশ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দলের না হলে হিন্দু ধর্মালম্বী মানুষও শেখ হাসিনার নিপিড়নের শিকার হয়েছে। বলেন, চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালীদের বিভাজন করা যায় না।
নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মালম্বীরা জাতীয়তাবাদি শক্তিকে বিজয়ী করেছে উল্লেখ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে জানিয়ে রিজভী বলেন, সবাইকে নিয়ে এই দেশ গড়ে উঠেছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সাথে যারা জড়িত ছিল, তাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
