শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মগজে শান দিন’—কার দিকে ইঙ্গিত করলেন সারজিস আলম?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সতর্কবার্তা দিয়েছেন সারজিস আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘বিএনপি'র এমপি খন্দকার আবু আশফাক, আপনি মাওলানা মামুনুল হক কে যেই ফ্রেমে ফ্রেমিং করেছেন সেটা শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর করা ফ্রেমিং। এই নাটকের স্ক্রিপ্ট গুলো খুবই পুরাতন এবং আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীর উপরেও শতবার এপ্লাই করা হয়েছে। এত সহজে এবং এত দ্রুত ভুলে গেলে চলবে?’

সারজিস পোস্টে লেখেন, ‘এই ফ্রেমিংয়ের মাধ্যমে রাতের ভোট চুরিকে গণতন্ত্রের উত্তরণ হিসেবে দেখানো হয়েছে, দাঁড়ি টুপিওয়ালাদের দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, অসংখ্য নিরপরাধ বিএনপি জামায়াতের নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করা হয়েছে, শাপলা গণহত্যাকে হেফাজতের উগ্র আস্ফালন হিসেবে দেখানো হয়েছে এমনকি বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার অপবাদ দেওয়া হয়েছে।’

পোস্টে আরও লেখেন,‘আর জনাব তারেক রহমান থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত কি বলা হয়েছে সেটা নিশ্চয়ই মনে থাকার কথা ! সেই স্ক্রিপ্টগুলো যে পরিকল্পিত সেটা বোঝার মতো মগজ যদি আপনার মাথায় না থাকে তাহলে মগজে শান দিন। কিন্তু পুরনো সেই পথ অনুসরণ করলে পরিণতি আরো শোচনীয় হবে ‘

মাওলানা মামুনুল হককে ঘিরে অতীতে প্রচারিত কিছু ফ্রেমিং ও বর্ণনা পুরোনো হলেও সেগুলো পুনরায় বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এসব প্রচারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে।

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, রাতের ভোটকে গণতন্ত্রের উদাহরণ হিসেবে দেখানো, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বিতর্কিত বর্ণনা তৈরি করা এবং বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানোর মতো বিষয়গুলো অতীতে ঘটেছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, একই ধরনের কৌশল আবারও ব্যবহার করা হলে এর পরিণতি ভালো হবে না।

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্ক করে বলেন, "সেট বোঝার মতো মগজ যদি আপনার মাথায় না থাকে তাহলে মগজে মান দিন।" পাশাপাশি অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানান তিনি।

তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

**(সংবাদটি ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। উল্লিখিত অভিযোগগুলোর স্বাধীন যাচাই এই প্রতিবেদনের মাধ্যমে করা হয়নি।)**

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup