মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ছাত্রদলের এক ভাই ডার্বির মতো করে গাঁজা খাচ্ছিলো’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ পরিকল্পিতভাবেই ‘ডার্বি নাসির’ শব্দটি ছড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘মূলত শব্দটা আমাকে বলেছিলো ছাত্রদল, ছাত্রদলের এক ভাই ডার্বির মতো করে গাঁজা খাচ্ছিলো, তো আমি তাকে বললাম এগুলো বন্ধ করতে পারেন না? এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়’।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে তিনি ‘ডার্বি নাসির’ বলার কারণ তুলে ধরেন।

ভিডিওতে তিনি বলেন, আমাকে অনেকেই ডার্বি নাসির বলে। মূলত শব্দটা আমাকে বলেছিলো ছাত্রদল, ছাত্রদলের এক ভাই ডার্বির মতো করে গাঁজা খাচ্ছিলো, তো আমি তাকে বললাম এগুলো বন্ধ করতে পারেন না? এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে আমি যখন রাজনীতি শুরু করি তখন তারা ব্যাপক হারে এই শব্দটা প্রয়োগ করে এবং এটিকে পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়।

এনসিপির আলোচিত নাসীরুদ্দিন পাটোয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন। এ আসনে তার প্রতিদ্বন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনকে সামনে রেখে এ আসনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup