

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও দাবি সামনে রেখে এক মাসের বেশি সময়ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। আন্দোলনের গতি বাড়ানো এবং জনমত সংগঠনের লক্ষ্য নিয়ে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে জোটটি।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
জোটের নেতারা জানান, ঘোষিত কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং অতীতে সংঘটিত গুম ও হত্যার ঘটনার বিচার নিশ্চিত করার দাবিকে আরও জোরালো করা।
ঘোষিত সূচি অনুযায়ী, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই বিভিন্ন স্থানে চিত্রপ্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশও আয়োজন করা হবে। আর ৫ আগস্ট দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই ধারাবাহিক কর্মসূচির সমাপ্তি ঘটবে।
জোটের নেতাদের মতে, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দাবিগুলো জনগণের সামনে নতুন করে তুলে ধরা হবে।
