

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে। তবে এবার ফুটবল সমর্থনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছেন যুবদলনেতা রবিউল ইসলাম নয়ন।
যুবদল নেতা নয়ন জানিয়েছেন, একসময় তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। কিন্তু বর্তমানে ইংল্যান্ডকে সমর্থন করেন। এর পেছনে ব্যক্তিগত পছন্দের চেয়ে রাজনৈতিক ও সাংগঠনিক বিবেচনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
এক বক্তব্যে নয়ন জানান, আগে স্বাভাবিকভাবেই তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক হওয়ায় এখন তাঁরও ইংল্যান্ডকে সমর্থন করা উচিত বলে মনে করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ইংল্যান্ডের সাপোর্টার তাই আমাদের উচিত ইংল্যান্ডকে সাপোর্ট করা। নেতাকে ১৭ বছর ইংল্যান্ড আশ্রয় ও সাপোর্ট দিয়েছে, তাই পুরো বাংলাদেশের এখন ইংল্যান্ডকেই সমর্থন করা উচিত।’
নয়নের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে রাজনৈতিক আনুগত্যের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ ফুটবল সমর্থনকে ব্যক্তিগত পছন্দের বিষয় বলে মন্তব্য করছেন।
