শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম
অভিযুক্ত দেলোয়ার হোসেন।
expand
অভিযুক্ত দেলোয়ার হোসেন।

রাজশাহীর বাঘায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে ও ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের এক নারী কর্মচারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। শুক্রবার বিদ্যালয়ের অফিসের কাজে ওই নারীকে ডেকে নিয়ে গাওপাড়া এলাকার একটি বাড়িতে যান তিনি। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তাদের দুজনকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের স্ত্রী নুরনাহার আক্তার মিলি থানায় গিয়ে তার স্বামীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়ান হোসেন বলেন, এর আগেও স্কুলে বসে কয়েকবার তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও তারা এ ধরনের কাজ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, শনিবার উভয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দেলোয়ার হোসেন মনিগ্রাম বাজারের দক্ষিণপাড়ার কালাচাঁন ব্যাপারির ছেলে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার মধ্যে চিলমারী ইউনিয়নের বাংলাবাজার চরের খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank