শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৫০ এএম
শিশু লামিসা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
শিশু লামিসা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত।’

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে জামায়াত আমির বলেন, ‘তুমি নিষ্পাপ ছিলে।

তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটোনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।’

তিনি বলেন, ‘তুমি চলে গেছ- তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই। আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup