বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দুর্নীতির দায় বিএনপির উপর চাপানো হচ্ছে: রাকিব

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম
রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত
expand

আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তার দাবি, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই দীর্ঘ সময়ের আওয়ামী লীগ শাসনামলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের দায়ও বিএনপির ওপর চাপানো হচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ২০০০ সালের আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতির কারণে ২০০১ সালে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থান দখল করে। অথচ এই তথ্য জানা সত্বেও আওয়ামীপ্রেমী ধুরন্ধর, নীতিহীন ও পল্টিবাজ একজন নারী সাংসদ আজ উঁচু গলায় খুনি হাসিনার অপকর্মকে বিএনপির উপর চাপিয়ে দিয়েছে।

তিনি ক্ষোভ ঝেরে আরও বলেন, শুধু তাই নয়, বিএনপি সরকারের মাত্র ৬ মাস অতিবাহিত হয়েছে, অথচ এর মধ্যেই বিগত সাড়ে পনের বছরে আওয়ামী লীগের সীমাহীন লোটপাট,দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতির সবকিছু বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। মনে হচ্ছে পলাতক ওবায়দুল কাদের তার উপর ভর করেছে।পৃথিবীর ইতিহাসে অধিকাংশ ভন্ড, প্রতারক ও চরিত্রহীনরা সবসময় বাগ্মী, স্মার্ট ও দেখতে সুন্দরী হয়।

পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের রক্ত যার শরীরে বহমান, সেই রক্ত কখনও স্থিতিশীল বাংলাদেশের পক্ষে কথা বলবে না, এটাই চিরন্তন সত্য। দূষিত রক্তকে পরিশুদ্ধ করার জন্যই জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে।

বিএনপি কেন র এর এজেন্টকে নমিনেশন দেয়নি বলেও জানান রাকিব। তিনি বলেন, অচিরেই জনগণের সম্মুখে তার মুখোশ উন্মোচিত হবেই হবে ইনশাআল্লাহ। সেদিন বাংলাদেশপন্থীরা এর উপযুক্ত জবাব দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank