বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মাজারে রিজভীর সামনেই দুই নেত্রীর হাতাহাতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
expand

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে নারী নেত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে এ ঘটনা ঘটে।

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের জন্য যান। শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত ও পরবর্তী প্রক্রিয়ার সময় সেখানে উপস্থিত নেত্রীদের মাঝে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

জানা গেছে, মহিলা দলের নেত্রীরা দলের কার অবদান কত বেশি- এ বিষয়ে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরবর্তীতে তা হাতাহাতির মত ঘটনায় পরিণত হয়।

এছাড়াও, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে দুই নেত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এসময় এক নেত্রীকে অন্য নেত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি থাকার অভিযোগ তুলে উচ্চবাচ্য করতে দেখা যায়।

পরবর্তীতে, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সামনেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেখানে উপস্থিত অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank