সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির উদ্দিন চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে।

রবিবার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে অনেক কথা শুনেছি। আমি বলতে চাই, জুলাই সনদ এটা আমাদের এক অংশের দাবি। শহিদ যারা হয়েছেন, মৃত্যুবরণ যারা করেছেন তাদেরকে স্মরণ না করলে এ সংসদ অপবিত্র হয়ে যাবে। সেজন্য আমি বলব, জুলাইয়ে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা পাইনি, যে গণতন্ত্র আমাদের দেওয়া হয়নি-সেটি আমরা এই জুলাই সনদের মাধ্যমে আমরা অর্জন করেছি। আমরা অর্জন করেছি এবং এ দেশে বাস্তবায়ন হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন