বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সিনেমা হলে অসামাজিক কাজ, তরুণ-তরুণীসহ আটক ৩৭

‎রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম
সিনেমা হল থেকে আটক তরুণীরা
expand
সিনেমা হল থেকে আটক তরুণীরা

‎রংপুরের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘শাপলা টকিজের’ তৃতীয় তলায় নির্মিত কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। ‎ রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর সিনেমা হলটিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ১৯ জন তরুনী এবং ১৬ জন তরুন। যাদের অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এসময় সিমেমা হলটিতে থাকা ২ জন কর্মচারীকেও আটক করা হয়।‎ ‎

পুলিশ জানায়, শাপলা হলের তৃতীয় তলায় ছোট ছোট ঘর তৈরী করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরী করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম হয়ে আসছে। সিনেমা চলাকালীন সময়ে সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন। এমন তথ্যের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। ‎

‎মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, ‘আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।’ ‎

‎তিনি আরো জানান, ‘নগরীতে যে কোন অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে তা অব্যাহত থাকবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন