সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের সঙ্গে সুবর্ণা ঠাকুর।
expand
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের সঙ্গে সুবর্ণা ঠাকুর।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর।

সোমবার (২০ এপ্রিল) বিএনপি ৩৬ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর তালিকায় তার নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, সুবর্ণা ঠাকুর ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তিনি নিজেকে বিএনপি হিসেবে পরিচয় দিতে থাকেন এবং সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত ৩৬ প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করেন। যারা মনোনয়ন পেয়েছেন তারা হলো- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup