সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। বড় ও ছোট— দুই মাধ্যমেই সমান দক্ষতায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন।

একসময় বড় পর্দা থেকে ছোট পর্দায় আসাকে নেতিবাচকভাবে দেখা হলেও সেই ধারণা বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পূর্ণিমা। সিনেমার পাশাপাশি তিনি নাটক ও টেলিফিল্মেও নিয়মিত অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ তারকাদের বিপরীতে অভিনয় করে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— মনের মাঝে তুমি, মধুর মিলন এবং ওরা আমাকে ভালো হতে দিল না।

কাজী হায়াতের পরিচালনায় ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এ অভিনেত্রী।

চিরচেনা রূপ আর সৌন্দর্য নিয়ে এখনো পূর্ণিমাকে সেই আগের মতোই দেখা যায়। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা চিরযৌবনা, যা তার ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করে থাকেন। রূপের দ্যুতি ছড়িয়ে যান অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্যনতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান তার ভক্ত-অনুরাগীরা। এসব প্রশংসা কীভাবে নেন পূর্ণিমা, তা সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিলে সেখানেই অকপটে জানালেন অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন