রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম
প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ
expand
প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বগুড়ার প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিচতলায় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৬–২০২৮ মেয়াদের এই নির্বাচনে প্রায় সাড়ে ছয় শতাধিক ভোটারের মধ্যে ৫৭০ জন ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ২৪১ ভোট পেয়ে ১৮তম পরিচালক হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মনজুরুল ফরহাদ ফিলিপ।

নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এমডি আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। মোট ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন