সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথ থেকে সংসদ: মানসুরা আলমের রাজনৈতিক পথচলা

মো. ইলিয়াস
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম
মানসুরা আলম
expand
মানসুরা আলম

রাজপথে থেকে দুঃসময়ের সাহসীদের মূল্যায়ন করবেন তারেক রহমান। তার এই কথার প্রতিফলন ঘটেছে বিগত নির্বাচনে। এরই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবেও মনোনীত করেছেন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাত্রদলের নারী নেত্রীকে।

রাজপথে থেকে এবার সোজা সংসদে যাচ্ছেন মানসুরা আক্তার। যিনি মানসুরা আলম নামে বেশি পরিচিত।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। এতে মানসুরা আলমের নাম দেখা যায়। এতে বিভিন্ন পর্যায়ের নেত্রীদের পাশাপাশি সর্বকনিষ্ঠ নেত্রী হিসেবে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারও মনোনয়ন পান।

ছাত্রদল থেকে সরাসরি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যায়। নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্যাগীদের মূল্যায়ন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় মানসুরা আক্তার ছাত্রদলের একজন পরিচিত মুখ। আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতি এবং সংগঠনে সক্রিয় ভূমিকার কারণে দলীয় অঙ্গনে তিনি গুরুত্ব পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মানসুরা আক্তার এনপিবি নিউজকে বলেন, সংরক্ষিত নারী আসনের তালিকায় মনোনীত হয়ে খুবই ভালো লাগছে। আমাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ। দেশ এবং মানুষের জন্য কল্যাণকর যা কিছু হয় সেভাবে কাজ করবো।’

তিনি আরো বলেন, 'আমি মূলত তরুণদের নিয়ে কাজ করতে চাই। শিক্ষা এবং টেকনোলজির মাধ্যমে যে উন্নয়ন সেটি এবং নারী এবং শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে কাজ করার ইচ্ছা।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের সংসদে অন্তর্ভুক্ত করা বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত, যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে। বিশেষ করে নারী নেতৃত্বের বিকাশে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত আসনের এমপিরা শপথ গ্রহণের পর সংসদের কার্যক্রমে অংশ নেবেন এবং দলীয় নীতিনির্ধারণী পর্যায়েও তাদের ভূমিকা থাকবে।

মানছুরা বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে দেখা গেছে এই নেত্রীকে।

বিএনপি সরকার গঠনের পরে মানসুরা ভালো একটি পদে যাবেন সেই প্রত্যাশা ছিল সবার। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তিনি সংসদে যাচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম এনপিবি নিউজকে বলেন, ছাত্রদলের নেত্রীদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া ইতিবাচক। এর ফলে আগামীতে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের কাজ করতে উৎসাহিত হবেন। বিশেষ করে নারী নেত্রীরা আরো বেশি উৎসাহিত হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন