বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা কারচুপির চেষ্টা করেছে: মির্জা আব্বাস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল করে জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা কারচুপির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অনিয়মের চেষ্টা রুখে দেয়া হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এনসিপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা ডিফিকাল্ট। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।

মির্জা আব্বাসের দাবি, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত ৭টি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বিএনপি কর্মী ও স্থানীয়দের সাহায্যে তাদের রোধ করা হয়। কয়েকজনকে ধরে রমনা থানায় দেয়া হলেও তাদের পরে ছেড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি এ সময় নির্বাচনী সহিংসতার শঙ্কা জানিয়ে বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা কাল ভোট কেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি। মির্জা আব্বাস আরও বলেন, আমার আসন নিয়ে বহু আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল তাদের। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আশঙ্কার কথা আগে থেকেই বলেছি আমি। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup