বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় তারেক রহমানের ৮ জনসভা

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৮টি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি উপস্থিত থেকে ভোটারদের উদ্দেশ্যে নির্বাচনী দিকনির্দেশনা দেবেন।

মূলত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এটিই তার শেষ পর্যায়ের বড় ধরনের গণসংযোগ কর্মসূচি।

দিনের কর্মসূচির শুরুতেই বেলা ১১টায় তারেক রহমান ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন।

এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনে দলীয় প্রার্থীর সমর্থনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

দুপুর ১টায় তিনি ঢাকা-৮ আসনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পীর জঙ্গী মাজার রোড এলাকায় উপস্থিত হবেন এবং দুপুর ২টায় ঢাকা-৯ আসনে মান্ডা বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন।

বিকেলের অধিবেশনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে যখন বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের প্রার্থীর পক্ষে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের প্রচারণায় অংশ নিতে তিনি জুরাইন-দয়াগঞ্জ রোড এলাকায় যাবেন।

বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের নির্বাচনি জনসভায় ধুপখোলা মাঠে নেতাকর্মীদের সাথে মিলিত হওয়ার পর সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে (সাবেক আজাদ মাঠ) দিনের শেষ জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এই জনসভাগুলোকে কেন্দ্র করে ঢাকার প্রতিটি আসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশস্থলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে প্রতিটি এলাকা এখন নির্বাচনী আমেজে মুখরিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup