সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন এক মিনিট নীরবতা পালন করলেন ফ্রান্স-স্পেনের খেলোয়াড়রা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:৫৭ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:০৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে হঠাৎ করে নেমে এলো নিস্তব্ধতা। সেন্টার সার্কেলের দুই পাশে স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়রা সারি ধরে কাঁধের ওপর হাত রেখে দাঁড়িয়ে। এক মিনিট নীরবতা পালন করলেন তারা।

কেন এই আনুষ্ঠানিকতা? ২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের নিসে এক ট্র্যাজেডিকে নিহতদের স্মরণে নীরবতা পালন করলেন দুই দলের খেলোয়াড়রা।

১০ বছর আগে ফ্রান্সের দক্ষিণের ওই শহরে বাস্তিল দুর্গ পতন দিবস উদযাপনে জমায়েত হয়েছিলেন হাজারো ফরাসিরা। হঠাৎ করে এক ট্রাক উঠে পড়ে ভিড়ের ওপর। ৮৬ জন মারা যান এবং ৪০০-এর বেশি মানুষ আহত হন।

আর এই মর্মান্তিক ঘটনার দশম বর্ষপূর্তিতে ফ্রান্স ও স্পেন সেমিফাইনাল খেলতে নেমেছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ‘ফ্রান্সের অনুরোধে সাড়া দেওয়ায় এবং একত্রিত হওয়া সকল ফরাসি জনগণের পক্ষ থেকে ফিফা সভাপতির প্রতি ধন্যবাদ। আমরা কখনো ভুলব না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন